মালদা

রাজ্য সরকার ও কৃষি দপ্তরের উদ্যোগে তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হল গাজোলে

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় ও কৃষি দপ্তরের উদ্যোগে গাজোলের কৃষি দপ্তরের সামনে অবস্থিত কৃষি বাজারে শুরু হল তিনদিন ব্যাপী কৃষি মেলা। আজ এই মেলার উদ্বোধন করেন মালদা জেলার জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, গাজোলের জয়েন্ট বিডিও সন্দীপ দে, গাজোল কৃষি দপ্তরের আধিকারিক মানবেন্দ্র কুমার সাহা, গাজোল পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মাখন দাস, মালদা কৃষি দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এই কৃষি মেলায় কৃষি সংক্রান্ত বিভিন্ন স্টল বসানো হয় এবং মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা, আলোচনা সভা, কৃষকদের মধ্যে কুইজ প্রতিযোগিতারাও আয়োজন করা হয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Oeb7lMR0HCk